Monday, 30 August 2021

কাবুল বিমান বন্দরে রকেট হামলা

 আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে রকেট উড়েতে দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাত  দিয়ে একথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  খবরে বলা হয় অন্তত পাঁচটি রকেট কাবুল বিমান বন্দরকে লক্ষ্য করে ছোড়া হয় কিন্তু মিসাইল প্রতিরক্ষা সিস্টেমে  তা ধ্বংস করে দেয়া হয়েছে বলে জানা যায়।(৩০ আগস্ট)  সোমবার স্থানীয় সময় সকালের দিকে  এ ঘটনা ঘটে। 

 প্রতিবেদনে বলা হুশ,ঐ মার্কিন কর্মকর্তা বলেন, প্রাথমিক রিপোর্টে কোন মার্কিন  হতাহতের খবর পাওয়া যায়নি তবে সেই তথ্য পরিবর্তন হতে পারে। তবে এর আগে রবিবার  জংগীগোষ্টি আইএসকে এর সন্দেহ ভাজন সদস্যদের লক্ষ্য করে মার্কিনিরা এ হামলা চালায়।খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি। 

      রয়টার্সের  বিদেশ প্রতিনিধি ইদ্রিস আলী বলেছেন, তাকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে, কাবুলে মার্কিন সামরিক হামলা অব্যাহত রয়েছে। 

মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমান বন্দরে হামলার উদ্দেশ্য  গাড়িতে করে আত্মঘাতী বোমা নিয়ে চাচ্ছিল আইএসকে এর সদস্যরা।সেটিকে লক্ষ্য করে ড্রোন থেকে মিসাইল হামলা দালানে হয়।

খবরঃইত্তেফাক/এস এ।

No comments:

Post a Comment