হযরত
ওমর রাঃ ইসলামের
দ্বিতীয় খলিফা। হযরত মুহাম্মদ সঃ ওমর রাঃ কে"আল ফারুক "উপাধিতে ভূষিত করেছিলেন। কারণ তার ওমর রাঃ এর ইসলাম গ্রহণের পরই ইসলাম ও কুফরের মধ্যে প্রকাশ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। একজন খলিফা যদি জ্ঞান -বিজ্ঞান চর্চা, দক্ষ যোদ্ধা, ন্যায় পরায়ণ ও গরীব দুঃখী দের সারা জাহানের সফল একজন রাষ্ট্র নায়ক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। ওমর
ফারুক রাঃ ইসলামের একজন সাহাবী ও দ্বিতীয় খলিফা হিসাবে ইসলামের ইতিহাসে একজন মূর্ত প্রতীক।
·
ওমর
রাঃ এর জন্মঃ
·
হযরত
ওমর রাঃ এর আসল নাম ওমর ইবনুল খাত্তাব। মক্কার কুরাইশ বংশের বনু আদি গোত্রে ৫৮৪ খ্রিষ্টাব্দে জন্ম
গ্রহণ করেন।তার পিতার নাম খাত্তাব ইবনে নুফায়েল এবং তার মাতা বানু মাখজুম গোত্রের সদস্য ছিলেন। ওমর রাঃ এর বাবা তার বুদ্ধিমত্তার কারনে গোত্রের একজন সম্মানিত ও কঠোর প্রকৃতির লোক ছিলেন।
·
ওমর
রাঃ এর বাল্যকালঃ
·
বাল্যকালে
তিনি মক্কার নিকট বাবার উট চড়াতেন। ওমর রাঃ বলেছেন,
তার বাবা খাত্তাব ছিলেন কঠোর প্রকৃতির মানুষ। তিনি আমাকে দিয়ে কঠোর পরিশ্রম করাতেন। যদি আমি কাজ না করতাম তবে তিনি আমাকে মারধর করতেন এবং ক্লান্ত
হওয়া পর্যন্ত কাজ
করাতেন। তখনকার
দিনে আরবে লেখা পড়ার প্রচলন ছিল না।তবুও তিনি তরুণ বয়সে লেখা পড়া শেখেন। নিজে কবি না হলেও কাব্য ও সাহিত্যে তার আগ্রহ ছিল। তিনি দীর্ঘদেহি ও
শারীরিক ভাবে শক্তি শালি ছিলেন। তিনি কুস্তি, সমর বিদ্যা ও অশ্বারোহণ শিখেছিলেন।তিনি অল্প সময়ের মধ্যেই কুস্তি ও সুবক্তা হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়া
তার বাবার মৃত্যুর পর তিনি গোত্রের বিরোধ মীমাংসাকারি হিসাবে সুখ্যাতি
অর্জন করেন। যৌবন কালে তিনি বাণিজ্য শুরু করেন এবং বাণিজ্যের সুবাদে তিনি বাইজেন্টাইন ও আসানীয়
সাম্রাজ্যে যাতায়াত ছিল। সেখানে তার রোমান
ও পার্সিয়ান পন্ডিতদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কারণে সমাজ ব্যবস্থা সম্পর্কে তার অজ্ঞাত জ্ঞান হয়।
·
হযরত
ওমর রাঃ এর ইসলাম গ্রহণ ঃ
·
ইসলাম
ধর্ম গ্রহণের পূর্বে তিনি ইসলামের ঘোর শত্রু ছিলেন। কথিত আছে, তিনি একদা তাঁর ভগ্নি ও ভগ্নিপতির ইসলাম গ্রহণের কথা শুনে উন্মুক্ত তরবারি হাতে হত্যার উদ্দেশ্যে তাদের গৃহাভিমুখে গমন করেন।সেখানে উপস্থিত হয়ে তাদের
মুখে কোরআন পাঠের মধুর বাণী শ্রবণ মাত্র তাঁর রাগ প্রশমিত হয় এবং তিনি ইসলাম কবুল করেন। ইসলাম গ্রহণের পর তিনি ইসলামের পরম মিত্র হন।
·
আজকের
শত্রু আগামী দিনের পরম মিত্র এই হল রাজনীতির মূলনীতি। হযরত মুহাম্মদ সঃ এর জীবদ্দশায় হযরত ওমর রাঃ তাঁর পার্শ্ব সহচর হিসাবে ছিলেন। মদিনায় হিজরত কালে ২০ জন সাহাবীর মধ্যে তিনি অন্যতম সাথী হয়েছিলেন।তিনি বদর,উহুদ, খন্দক,হুনায়ন ও খায়বার যুদ্ধে অংশ গ্রহণ করে ইসলাম কে সমুহ বিপদ হতে রক্ষা করেন। ভাবুক অভিযানে তিনি যুদ্ধ লব্ধ মালামাল সরকারি কোষাগারে জমা দেন। মক্কা বিজয়ের সময়ও তিনি হযরত মুহাম্মদ সঃ এর সাথে উপস্থিত ছিলেন। হযরত মুহাম্মদ সঃ এর মৃত্যুর পর খলিফা
নির্বাচনে যে জটিলতা সৃষ্টি হয় তাও
তিনি নিষ্পত্তি করেছিলেন। ইসলাম গ্রহণের পর রাসুল (স;) তাঁকে "ফারুক " উপাধিতে ভূষিত করেন।ফারুক শব্দের অর্থ সত্য ও মিথ্যার প্রভেদকারী।
·
হযরত
ওমর রাঃ এর পারিবারিক জীবন ঃ
·
হযরত
ওমর রাঃ এর সর্ব মোট সাত জন স্ত্রী ছিল।প্রথম স্ত্রীর নাম যয়নব।তিনি হযরত ওমর এর সাথে ইসলাম গ্রহণ করেম।দ্বিতীয় স্ত্রী ইসলাম গ্রহণ না করায় ওমর তাকে পরিত্যাগ করেন। তৃতীয় স্ত্রী উম্মে কুলসুম, তাকেও তিনি পরিত্যাগ করেন। চতুর্থ স্ত্রীর নাম জামিলা। মনোমালিন্যের জন্য তাকেও ওমর পরিত্যাগ করেন।পঞ্চম স্ত্রীর নাম আতকা।তিনি হযরত আবার বকর এর পুত্র আব্দুল্লার স্ত্রী ছিলেন।ভাবুক যুদ্ধে আবদুল্লা শাহাদাত বরন করায় ওমর আতি কাকে বিবাহ করেন। ষষ্ঠ স্ত্রী উম্মে হাশিম। তিনি হারিছ বিন হালিমের কন্যা।সপ্তম স্ত্রী উম্মে
কুলসুম ১৭ হিজরি সনে তাকে বিবাহ করেন।
·
হযরত
ওমর রাঃ এর সাত জন পুত্র সন্তান ছিল। তারা
হলেন-আব্দুল্লাহ,আব্দুর রহমান, ওবায়দুল্লাহ,আসিম,আবু শামা,যায়েযু ও মুজিব।
·
হযরত
ওমর রাঃ রাষ্ট্র
পরিচালনায় কোন পুত্র ও আত্মীয় -স্বজন কাউকে হস্তক্ষেপ করতে প্রশ্রয় দেননি।এমনকি রাষ্ট্র শাষণে কোন পুত্র নিয়োগ করেননি।মৃত্যু কালে তিনি অসিয়ত করে গিয়েছিলেন যে,তাঁর কোন পুত্র যেন খলিফা
পদে প্রার্থী না
হয়।
·
হযরত
ওমর রাঃ এর শাষণ ব্যবস্থাঃ
·
হযরত
ওমর রাঃ ছিলেন উত্তম চরিত্রের এক অসাধারণ ব্যক্তি। তিনি তার অসাধারণ ব্যক্তিত্বের কারণে শুধু
জাতির ভবিষ্যৎ গড়ে তোলেননি ; নিজস্ব ইতিহাস সৃষ্টি করেছেন।
·
হযরত
ওমর রাঃ এর গৌরবোজ্জ্বল কৃতিত্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল ইসলামের মহা বিজয় গুলো।
·
নবী
করিম সাঃ আরবে ইসলামি সাধারণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন।হযরত আবু বকর রাঃ এটাকে স্বধর্ম ত্যাগী ও বিদ্রোহীদের হাড় হতে রক্ষা করেছিলেন। আর হযরত ওমর রাঃ বিজয়ের দ্বারা একে একটি সুসংগঠিত সাম্রাজ্যে পরিণত করেছিলেন। তিনি শুধু বিজিত অঞ্চল সমূহের বিধান
করেই ক্ষান্ত হননি বরং তিনি গোটা সাম্রাজ্যের সুষ্ঠু শাষণ পদ্ধতি কায়েম
করেছিলেন।
·
খলিফা
ওমরই ইসলামি খেলাতে সর্ব প্রথম শাসনতান্ত্রিক বিভাগের কাজ হাতে নেন। কোন কোন ঐতিহাসিকূের
মতে,তিনি সাম্রাজ্যকে আটটি প্রদেশে ভাগ করেন। এ আটটি প্রদেশ হলো -মক্কা, মদিনা, সিরিয়া,জাযিরা,বসরা,কুফা, মিসর ও প্যালেস্টাইন।
·
হযরত
ওমর রাঃ কে "ইসলামের শাসন ব্যবস্থার প্রতিষ্ঠাতা"বলা হয় থাকে।কারণ তিনিই শরিয়তের কানুন প্রবর্তন, বাহিনী গঠন, জেলখানা স্থাপন, আদমশুমারী প্রবর্তন, ভাতা প্রদানের ব্যবস্থা, হিজরি সনের গণনা,সীমান্তে দূর্গ নির্মাণ, দপ্তর প্রতিষ্ঠা,কৃষি ব্যবস্থা ও চাষীদের অবস্থার উন্নতি
বিধান, নারী শিক্ষার প্রসার প্রভৃতি কার্যাবলী মহান শাসক হিসাবে তাঁর
যোগ্যতা ও কর্মদক্ষতার পরিচয় বহন করে। তিনিই ইসলামী মুদ্রা প্রবর্তন করেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে চির দিন লেখা থাকবে।
·
হযরত
ওমর রাঃ এর আধ্যাত্মিক কার্যক্রম / নীল নদের পানি প্রবাহঃ
·
মিসর
বাসী প্রতি বছর একটি নির্দিষ্ট বর্ষ
পালন করত।বর্ষটি নাম কিবতি। এ
বর্ষেরই একটি নাম " বুউনা"। বুউনা মাসে নিয়মিত নীল নদের নিকট থেকে পানি পেত।এখন আরব ভূখন্ডে খলিফা
ওমর। সময়ের
চাকা ঘুরে এলো সেই প্রতিক্ষার মাস।
·
এবার
মিসর বাসী গভর্নর হযরত আমর ইবনুল আস রাঃ এর নিকট একত্রিত হলো।তারা বলল,হবে মহান শাসক আমাদের এ
নীল নদের একটা রেওয়াজ ও প্রথা প্রচলিত আছে। আর তা হলো যতক্ষণ পর্যন্ত একজন কুমারী নারীকে এ নীল নদে নিক্ষেপ না করা হয় ততক্ষণ এ নীল নদের চালু বা পানি প্রবাহিত হয় না।আমরা প্রতি বছর আমরা প্রতি বছর মাতাপিতার
নিকট থেকে কুমারী মেয়ে খোজ করি এবং মাতাপিতাকে সন্তুষ্ট করে, ঐ কুমারী কন্যাকে উত্তম
ও দামী পোষাক ও
অলংকার পরিধান করিয়ে নীল নদের মধ্যে নিক্ষেপ করি।তারপর নীল নদে পানি প্রবাহমান হয়।
·
হযরত
আমর ইবনুল আস রাঃ এ কথা শুনে তার
মুখাবয়ব ক্রোধের অগ্নিতে রক্তিম
হয়ে উঠলো। তাঁর চেহারায় ক্ষোভের চিহ্ন প্রকাশ পেল। তিনি বলিলেন, ইসলামে এরুপ কুপ্রথা চলে না। ইসলাম এ সব কুপ্রথা মানে না।
·
গভর্নরের
কথায় ফিরে এলো মিসর বাসী। তারা বুনা,আবীর ও মাছরী এ তিন মাস অপেক্ষা করলো কিন্তু নীল
নদের পানি প্রবাহিত হলো না।ফলে মিসর বাসী মিসর ছেড়ে অন্যত্র চলে যেতে মন স্থির করলো। এমন
পরিস্থিতিতে হযরত আমর ইবনুল আস রাঃ বিষয়টি
আমিরুল মুমিনুল হযরত ওমর রাঃ কে অবহিত করলেন। তখন তিনি বললেন
তুমি ঠিকই বলেছ। ইসলামে কোন কুপ্রথা চলে না।
·
এরপর
হযরত ওমর রাঃ মিসরের
গভর্নর হযরত আমর ইবনুল আস রাঃ কে বললেন, আমি তোমার কাছে একটি চিরকুট প্রেরণ করছি,তুমি এটি নীল নদে নিক্ষেপ করবে।
·
চিরকুট
টি নীল নদের নিকট লেখা, তাতে
লেখা ছিল - "আমিরুল মুমিনুল আল্লাহর বান্দা ওমর রাঃ এর পক্ষ থেকে নীল দরিয়া নামের হামদ ও
সালামের পর।তুই যদি নিজের
পক্ষ থেকে জারি থাকিস, তা হলে জারি থাক। আর যদি পরাক্রমশালী এক আল্লাহ তোকে জারি রাখে, তা হলে আমরা প্রতাপশালী এক
আল্লাহর নিকট দরখাস্ত
করছি যে
তিনি যেন তোকে চালু করে দেন।"
·
এ
চিরকুট নীল
নদে নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ
তাআলা নীল নদে ষোল হাত উঁচু করে পানি প্রবাহিত করে দিয়েছে। তার পর থেকে এ পর্যন্ত নীল নদের পানি কোন দিন শুকায়নি
এবং বর্তমান পর্যন্ত বহমান রয়েছে।
·
হযরত
ওমর রাঃ এর শাহাদাত বরন ঃ
·
হযরত
ওমর রাঃ এর অন্তরে আল্লাহ ভীতি ও ভক্তি এবং রাসেল প্রেমিক ছিলেন। তিনি যে সম্মান অর্জন
করেছিলেন তা
তিনি তাঁর চরিত্রের গুণের কারনে, শারীরিক শক্তির কারনে নয়। তিনি সর্ব
মোট দশ
বছর ছয় মাস চার দিন খলিফা
হিসাবে দায়িত্ব পালন করেন। ওমর রাঃ হযরত
মুহাম্মদ সঃ এর সত্যিকারের সাহাবী এবং কোরআন ও সুন্নার পুঙ্খানুপুঙ্খ অনুযায়ী খলিফা
রূপে যখন মর্যাদার
উচৃচ শিখরে আসিনি
ছিলেন, তখন তিনি ২৩ হিজরি সনের জিলহজ্জ মাসের
২৭ তারিখে মুগীরা ইবন দু'বার খ্রিস্টান ক্রীতদাস আবু
লু'লু'র ছুরিকাঘাতে শাহাদাত বরন করেন। হযরত ওমর রাঃ বিচারে
অসন্তুষ্ট হয়ে ব্যক্তি গত আক্রোশের বশবর্তী হয়ে অতর্কিত ভাবে তাকে হত্যা করে। হযরত
সুহায়িব রাঃ তাঁর জানা যার নামাজ পড়ান। রওজায়ে হযরত সিদ্দিকী আকবরের
পাশে তাঁকে দাফন করা হয়।
